কাপ্তাই প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৬, ৩:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন, ৪-০ গোলে বিজয়ী ‘পারলে ঠেকাও একাদশ’


কাপ্তাইয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি উন্মুক্ত মিনিবার নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৬’।শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে কেপিএম আবাসিক এলাকার বাদশা মাঝির ঘোনা মাঠ প্রাঙ্গণে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়। বাদশা মাঝির ঘোনা একতা যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ফুটবল প্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

টুর্নামেন্ট উদ্বোধন করেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ রহমত উল্ল্যাহ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য রাঙামাটি জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন আল মামুন।এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহীম হাবিব মিলু।
​
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় ফিল্ড ওয়ারিয়র্স বনাম পারলে ঠেকাও একাদশ। খেলায় শুরু থেকেই আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল শৈলী প্রদর্শন করে আধিপত্য বিস্তার করে ‘পারলে ঠেকাও একাদশ’। নির্ধারিত ও চমৎকার খেলা শেষে তারা প্রতিপক্ষ ফিল্ড ওয়ারিয়র্সকে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে দুর্দান্ত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে।

ম্যাচ জুড়ে অসাধারণ ও ঝলমলে নৈপুণ্য প্রদর্শনের জন্য বিজয়ী দলের আব্দুর রহমান ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুবসমাজ এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়ে টুর্নামেন্টের সাফল্য কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন, ৪-০ গোলে বিজয়ী ‘পারলে ঠেকাও একাদশ’

১

খাগড়াছড়িতে সিএনজি উল্টে প্রাণ গেল ১২ বছর বয়সী তানিয়ার, আহত ৩

২

স্বজাতির উপর অব্যাহত নির্যাতনে ক্রমেই ছোট হয়ে আসছে ইউপিডিএফ (প্রসীত) দলের পৃথিবী!

৩

রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করছে যেসব দৈনন্দিন অভ্যাস

৪

পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর ইউপিডিএফের হামলার নিন্দা পিসিসিপির

৫

সাজেক-বাঘাইহাট সড়কে অবরুদ্ধ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে বিজিবি

৬

ছুটির দিনের শরীরচর্চা

৭

জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল

৮

বান্দরবানে পর্যটকবাহী পিকআপের পেছনে আরেক পিকআপের ধাক্কা, আহত ১২ পর্যটক

৯

মাগুরায় গাঁজা পাচার! বনরূপায় শ্যামলী পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে মিলল ১৫ কেজি, আটক ২

১০

৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার: আইএসপিআর

১১

পানছড়িতে সোর্স সন্দেহে ৭ মোটরসাইকেল চালককে অপহরণের অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে!

১২

সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকরা

১৩

সাজেক থেকে পর্যটকদের সরিয়ে আনার সময় আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফ’র সন্ত্রাসীদের গুলি

১৪

লংগদুতে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

১৫

সেনা জোনের উদ্যোগে পাহাড়িদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

১৬

সাজেকে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি, পর্যটকদের কাল ৪টার মধ্যে সাজেক ছাড়ার নির্দেশ

১৭

তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে

১৮

অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায়, কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

১৯

হোয়াটসঅ্যাপের গোপন ৭টি ফিচার যা আপনার জানা দরকার

২০
শিরোনামঃ
❮কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন, ৪-০ গোলে বিজয়ী 'পারলে ঠেকাও একাদশ'❮খাগড়াছড়িতে সিএনজি উল্টে প্রাণ গেল ১২ বছর বয়সী তানিয়ার, আহত ৩❮স্বজাতির উপর অব্যাহত নির্যাতনে ক্রমেই ছোট হয়ে আসছে ইউপিডিএফ (প্রসীত) দলের পৃথিবী!❮রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করছে যেসব দৈনন্দিন অভ্যাস❮পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর ইউপিডিএফের হামলার নিন্দা পিসিসিপির❮সাজেক-বাঘাইহাট সড়কে অবরুদ্ধ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে বিজিবি❮ছুটির দিনের শরীরচর্চা❮জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল❮বান্দরবানে পর্যটকবাহী পিকআপের পেছনে আরেক পিকআপের ধাক্কা, আহত ১২ পর্যটক❮মাগুরায় গাঁজা পাচার! বনরূপায় শ্যামলী পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে মিলল ১৫ কেজি, আটক ২