কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) সিবিএ নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারনা কিছুটা জমে উঠছে। ভোটের দিনক্ষণ ঘোষনার পর হতে প্রচারনার কর্মকান্ড শুরু হলেও কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদের (রেজিঃ নং-২৬২১) নেতা কর্মীদের প্রচার-প্রচারনায় বেশি অংশ নিতে দেখা যাচ্ছে। অপর দুটি শ্রমিক সংগঠন কেপিএম ওয়ার্কাস ইউনিয়ন (রেজিঃ নং-২৭৫০) ও কেপিএম এমপ্লয়ীজ ইউনিয়নের (রেজিঃ নং-৮) নেতা, কর্মীদের অজ্ঞাত কারণে প্রচারনায় দেখা যাচ্ছে না।
আগামী ৭ অক্টোবর নির্বাচনকে সামনে রেখে প্রচার কার্যক্রম চলছে। এর মধ্যে অফিস সময়ে মিল অভ্যন্তরে এবং ছুটির পর আবাসিক এলাকার বাজারে, পথে-ঘাটে সংগঠনের পক্ষে নেতাকর্মীরা ভোটারদের সাথে কুশল বিনিময় সহ নানা ভাবে প্রচারনা চালাচ্ছে। যেকোন ভাবেই ভোটারদের মন জয় করে সংগঠন গুলি শ্রমিকদের ভোট তাদের পক্ষে আদায়ের জন্য নানা কৌশলে প্রচারনা চালিয়ে যাচ্ছে।
মিলের কয়েকজন শ্রমিক জানায়, প্রায় সাত দশকের পুরাতন কেপিএমের অবস্থা অত্যন্ত জরাজীর্ণ। রয়েছে আর্থিক সংকট। এমতাবস্থায় কেপিএমকে ঘুরে দাঁড়াতে সহযোগিতা করতে যারা ভূমিকা রাখবে, এমন নেতৃত্বকেই তারা বেছে নিবে বলে জানিয়েছে।
প্রসঙ্গত, কেপিএম শ্রমিক- কর্মচারী পরিষদ(চাকা), কেপিএম ওয়ার্কাস ইউনিয়ন(ছাতা), কেপিএম এমপ্লয়ীজ ইউনিয়ন (হাতুড়ী) প্রতীক নিয়ে নির্বাচন করবে। মিলে বর্তমানে ১১৭ জন ভোটার রয়েছে।
মন্তব্য করুন