রাঙামাটির নানিয়ারচরে দ্বিমুখ্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ এবং শিক্ষকদের মাঝে সৌজন্য উপহার প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় নানিয়ারচর জোনের উদ্যোগে মানবিক সহায়তা ও সম্প্রীতি-উন্নয়ন কার্যক্রমের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসির নির্দেশনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর শেখ মোহাম্মদ নাঈম।
এ সময় লেফটেন্যান্ট শোয়াইব রহমান সাবিলসহ সংশ্লিষ্টরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সহায়ক সামগ্রী তুলে দেন এবং শিক্ষকদের সৌজন্য উপহার প্রদান করেন।
মন্তব্য করুন