লংগদু প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৬, ৪:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লংগদু যুবদলে অসন্তোষ: সদস্য সচিব সৈয়দ ইউনুছকে অবাঞ্ছিত ঘোষণা

রাঙামাটির লংগদু উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ ইউনুছকে নানা অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সংগঠনটির বিভিন্ন ইউনিয়নের নেতারা।শনিবার (১০ অক্টোবর) বেলা ২টায় লংগদু প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা অভিযোগ করেন, সৈয়দ ইউনুছ দীর্ঘদিন ধরে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত। তিনি নেতাকর্মীদের সঙ্গে অশোভন আচরণ, হুমকি প্রদান এবং দলের নীতি-আদর্শবিরোধী বক্তব্য দিয়ে আসছেন বলেও দাবি করেন তাঁরা।
নেতাদের অভিযোগ, বিভিন্ন ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বারবার তাগিদ দেওয়া হলেও এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বরং কমিটি গঠনের আশ্বাস দিয়ে অর্থ নেওয়া, নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন ও ক্ষমতার অপব্যবহারের মতো ঘটনা ঘটেছে। এসব অভিযোগের পক্ষে প্রমাণ রয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

এ ছাড়া লংগদু সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ফয়েজ আহম্মেদকে মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে প্রশাসনিকভাবে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন নেতারা।

সংবাদ সম্মেলনে বক্তারা সৈয়দ ইউনুছের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে তাঁকে লংগদু উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাঙামাটি জেলা যুবদলের ঊর্ধ্বতন নেতাদের প্রতি আহ্বান জানান তাঁরা।সংবাদ সম্মেলনে গুলশাখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুর আলম, লংগদু সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ফয়েজ আহম্মেদসহ বিভিন্ন ইউনিয়নের আহ্বায়ক, সদস্য সচিব এবং ৬৩টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, অনুদানের চেক হস্তান্তর

১

রেমিট্যান্স, শ্রমবাজার ও বাংলাদেশী প্রবাসীদের নিরাপত্তায় সৌদির স্পর্শকাতর স্থাপনার ছবি-অবস্থান শেয়ারে সতর্কতা জরুরি

২

খাগড়াছড়িতে হচ্ছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৫ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ওয়াদুদ ভূঁইয়া

৩

চোরাচালান প্রতিরোধে রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে সেগুন কাঠ, চোলাই মদ ও ইউরিয়া সার জব্দ

৪

বান্দরবানে কলাবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১, আহত ৩

৫

বান্দরবানের সীমান্তবর্তী বিভিন্ন থেকে জব্দ সাড়ে ৬ লাখ ইয়াবা ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস

৬

আইসিজেতে রোহিঙ্গা মামলায় সমর্থন পুনর্ব্যক্ত করল ওআইসি সদস্য রাষ্ট্রগুলো

৭

কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান

৮

​বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) পক্ষ থেকে সাজেকে দুস্থ নাগরিককে আর্থিক সাহায্য প্রদান

৯

ধর্ষণের অভিযোগে গ্রেফতার সেই এনসিপি নেতা শৈক্যচিং মার্মাকে পদ থেকে অব্যাহতি

১০

রাঙ্গামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে মঠ-মন্দিরে আর্থিক সহায়তার চেক বিতরণ

১১

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির ড্রোন নজরদারি, জোরদার টহল

১২

দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৪

বান্দরবানে সংযোগ সড়ক ঝুঁকিপূর্ণ হওয়ায় পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ

১৫

কাপ্তাইয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, ৯টি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

১৬

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট

১৭

নানিয়ারচরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে আশিকার নানান আয়োজন।

১৮

প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহার শেষে খুলছে সাজেক পর্যটন কেন্দ্র

১৯

​বাঘাইছড়িতে বিজিবির পূজা মন্ডপ পরিদর্শন ও উপহার সামগ্রী বিতরণ

২০
শিরোনামঃ
❮লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, অনুদানের চেক হস্তান্তর❮রেমিট্যান্স, শ্রমবাজার ও বাংলাদেশী প্রবাসীদের নিরাপত্তায় সৌদির স্পর্শকাতর স্থাপনার ছবি-অবস্থান শেয়ারে সতর্কতা জরুরি❮খাগড়াছড়িতে হচ্ছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৫ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ওয়াদুদ ভূঁইয়া❮চোরাচালান প্রতিরোধে রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে সেগুন কাঠ, চোলাই মদ ও ইউরিয়া সার জব্দ❮বান্দরবানে কলাবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১, আহত ৩❮বান্দরবানের সীমান্তবর্তী বিভিন্ন থেকে জব্দ সাড়ে ৬ লাখ ইয়াবা ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস❮আইসিজেতে রোহিঙ্গা মামলায় সমর্থন পুনর্ব্যক্ত করল ওআইসি সদস্য রাষ্ট্রগুলো❮কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান❮​বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) পক্ষ থেকে সাজেকে দুস্থ নাগরিককে আর্থিক সাহায্য প্রদান❮ধর্ষণের অভিযোগে গ্রেফতার সেই এনসিপি নেতা শৈক্যচিং মার্মাকে পদ থেকে অব্যাহতি