rangapahar
৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে তিন দিনব্যাপী কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে রাঙ্গামাটিতে তিন দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।

এছাড়া বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে তিন দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাড.মামুনুর রশীদ মামুন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মো. আব্দুল কুদ্দুস, জেলা বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা আকতার, জেলা বিএনপি’র সহ-দপ্তর  সম্পাদক মো. নাসের খান, জেলা বিএনপি’র সহ-মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম প্রমুখ।

জেলা বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা আকতার বাসস’কে জানান, বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেলায় তিন দিনব্যাপী কর্মসূচি পালিত হবে।
তিনি জানান, দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার বিকেল ৩টায় রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে নিউমার্কেট পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি শেষে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আগামীকাল বুধবার সকালে জেলা মৎস্যজীবি দলের আয়োজনে আসামবস্তী নারিকেল বাগান এলাকায় কাপ্তাই লেকে  মৎস্য অবমুক্তকরণ, বেলা ১২টায় জেলা কৃষকদলের আয়োজনে শহরের বড়াদম লাভ পয়েন্ট এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং সন্ধ্যা ৭টায় জেলা বিএনপি’র আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার জেলা জাসাসের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ ছাড়া বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটির ১০টি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে তিন দিনব্যাপী কর্মসূচি

রাঙ্গামাটিতে ৫ রোহিঙ্গাসহ আটক ৯

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

শিক্ষা ও খেলাধুলার সমন্নয় ও ভারসাম্য বিকাশে ‘​প্লে অ্যান্ড স্টাডি, উইন দ্য রেস’ বইয়ের মোড়ক উন্মোচন

বাঘাইছড়ির মারিশ্যায় ৮ লাখ টাকার সেগুন কাঠ জব্দ করল বিজিবি

৪৯-এ বিএনপি: সংকট পেরিয়ে ক্ষমতায়; সামনে নতুন পরীক্ষার সময়

শিরোনামঃ