খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া এলাকায় বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে মো. আনাস (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনাস পাতাছড়া এলাকার মো. রিয়াজ উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করছিল আনাস। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে পাশের পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে খোঁজ করে শিশুটিকে উদ্ধার করা হয়।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মর্মান্তিক এ ঘটনায় স্থানীয় এলাকাতেও শোকের আবহ বিরাজ করছে।
মন্তব্য করুন