রাঙামাটির লংগদুতে লংগদু ভ্যালু-মুভমেন্ট এন্টারপ্রাইজ (LVME) ও ইউথ ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১ অক্টোবর) বেলা ১১টায় লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এলভিএমইর সভাপতি বিক্রম চাকমা। সঞ্চালনা করেন ইউথ ফোরামের সভাপতি মো. নাইম।
সভায় উপস্থিত ছিলেন লংগদু মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুছা তালুকদার, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া, লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সাইদুল ইসলাম, ইউএনডিপির জেলা এফএফএস (FFS) কর্মকর্তা মেহেদী হাসান, রাঙামাটি জেলা ইউএফএ (UFA) জয় খীসা, কালাপাকুজ্জ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক দেওয়ান, আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা এবং লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা।
সভায় স্থানীয় পর্যায়ে যুবসমাজের অংশগ্রহণ, পারস্পরিক সমন্বয় ও বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সভা শেষে LVMF-এর লংগদু উপজেলা অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়।
মন্তব্য করুন